বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

যারা অবরোধ ডেকেছে তারাই নাশকতার সঙ্গে জড়িত: ডিএমপি

প্রতিবেদকের নাম / ১৩৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১২:২০ অপরাহ্ন

রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধ ডেকে এখন পর্যন্ত ৬৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। একজন বাসের হেলপার ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসে আগুন দেওয়ার সময় ১২ জন হাতেনাতে ধরা পড়েছে।

শুক্রবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন।

রাজনৈতিক কর্মসূচির নামে ৩ দফায় অবরোধ দিয়েছে বিএনপি। এসব অবরোধ চলাকালে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ করা হয়েছে। এসব নাশকতায় আগুনে পুড়ে মৃত্যুসহ বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছে। যারা এই অবরোধ ডেকেছে তারাই এসব নাশকতার সঙ্গে জড়িত।

তিনি বলেন, যারা হাতেনাতে ধরা পড়েছে তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় রয়েছে। যেসব দল অবরোধ ডেকেছে তারা সেসব দলের কর্মসূচি পালন করার নামে নাশকতা চালিয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলে, রাজনৈতিক কর্মসূচির নামে যদি কর্মসূচি চলে তাহলে সর্বাত্মক সহায়তা করা হবে। কিন্তু নাশকতামূলক কর্মকাণ্ড চালালে সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, যারা এখন পর্যন্ত আটক হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, তদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা নির্বিচারে এসব নাশকতা চালায়।

তিনি আরও বলেন, জনগণ এখন সচেতন। তারাও নাশকতা ঠেকাতে সোচ্চার। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য একজনকে পুরষ্কৃত করা হয়েছে। বাকি আরও কয়েকজন আছে। তাদের বিষয় যাচাই বাছাই করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By Tanvir Tech
10 November 2023

যারা অবরোধ ডেকেছে তারাই নাশকতার সঙ্গে জড়িত: ডিএমপি

www.channelour.com
10 November 2023

যারা অবরোধ ডেকেছে তারাই নাশকতার সঙ্গে জড়িত: ডিএমপি

www.channelour.com