শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

জয়দেবপুর চ্যারিটি ফোরামের বার্ষিক আম উৎসব’২২ সম্পন্ন।

মাহির দাইয়ান / ৭৫২ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:১৪ পূর্বাহ্ন

১২জুন রবিবার এক প্রাণবন্ত ও উৎসবমূখর পরিবেশে সুবিধাবঞ্চিত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জয়দেবপুর চ্যারিটি ফোরামের বার্ষিক আম উৎসব’২২ সম্পন্ন হয়েছে।

গতকাল গাজীপুর সদর থানাধীন ২৮ নং ওয়ার্ডের মাধববাড়ী এলাকার একটি বস্তিতে জয়দেবপুর চ্যারিটি স্কুলের প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল রসালো আম উপহার প্রদান করা হয়। জয়দেবপুর চ্যারিটি ফোরামের ভাইস চেয়ারম্যান হায়দার আলীর সঞ্চালনায় বেলা ৩ টায় প্রোগ্রামের কার্যক্রম শুরু হতে থাকে। শুরুতে ফোরামের স্বেচ্ছাসেবকেরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পাঠদান ও প্রশিক্ষন প্রদান করেন। তারপর একে একে অতিথিবৃন্দ আগমন করে বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ফোরামের প্রধান উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম এমন আয়োজনে মুগ্ধ হয়ে সাধুবাদ জানান, এর পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এরপর প্রধান অতিথি নিজ হাতে ক্ষুদে শিক্ষার্থীদের হাতেমৌসুমি ফল ‘আম’ তুলে দেন। পরিশেষে ফোরামের চেয়ারম্যান জনাব আরিফ হোসাইন উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও স্বেচ্ছাসেবীদের প্রতি স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন। বিশেষ করে তিনি এ প্রোগ্রামের সফল বাস্তবায়নে সহযোগী ২ টি স্বেচ্ছাসেবি সংগঠন “দ্যা স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন” ও “লোটাস-বাড চ্যারিটি ফোরামের” নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে একসাথে এধরণের আরো অনেক জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
12 June 2022

জয়দেবপুর চ্যারিটি ফোরামের বার্ষিক আম উৎসব'২২ সম্পন্ন।

www.channelour.com
12 June 2022

জয়দেবপুর চ্যারিটি ফোরামের বার্ষিক আম উৎসব'২২ সম্পন্ন।

www.channelour.com