বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

স্টাফ: / ৩৮২ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ), পবিত্র রমজানের ২৬তম দিনে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ আহনাফস কিচেন রেস্টুরেন্টে আয়োজন করা হয়। এতে ভেটেরিনারি শিক্ষার্থী, চিকিৎসক, পেশাজীবী বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাফি বিন আমজাদ আলভি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ খলিলুর রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রুবেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ, জাতি সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডাঃ মোহাম্মদ ওয়াসিউল হাসান ওয়াসিফ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া বলেন, খামারিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ভেটেরিনারি হাসপাতালে জরুরি ভিত্তিতে অন্তত জন করে চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন। তিনি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

17 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

17 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com