ডুয়েটে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ ঘিরে দফায় দফায় সংঘর্ষ
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর হামলা চালানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। পরে পুলিশ, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।