মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা গোপন রাখতে নীতিমালা তৈরির কারণ

প্রতিবেদকের নাম / ৪৯৯ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশে সন্তান জন্মের আগে গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে, তা নিয়ে উদ্বেগে থাকে অনেক পরিবার। দেখা যায়, লিঙ্গ পরিচয় জানতে আল্ট্রাসনোগ্রাম করানোর সময় মেয়ে সন্তান হবে জানলে অনেক পরিবারের সদস্যই আশাহত হন বা ভেঙে পড়েন।

এমন কী সে সব ক্ষেত্রে গর্ভবতী মা শ্বশুরবাড়িতে শারীরিক, মানসিক বা নানা ধরনের অত্যাচারেরও শিকার হয়, যা তার প্রেগন্যান্সিকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

এমন সামাজিক প্রেক্ষাপটেই দেশের স্বাস্থ্য অধিদফতর সম্প্রতি একটি নীতিমালা তৈরি করে হাইকোর্টে জমা দিয়েছে।

এই নীতিমালা চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

২০১৮ সালে নিজের গর্ভকালীন সময়ে ডায়াগনস্টিক সেন্টারে অন্যদের যে অভিজ্ঞতা দেখেন তার ভিত্তিতেই এই আবেদন করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ঢাকার একটি ডায়াগনস্টিক ক্লিনিকে ২০১৮ সালে নিজের গর্ভজাত সন্তানের অবস্থা দেখতে আল্ট্রাসনোগ্রাম করাতে যাই। ওই রুমে থাকা অবস্থায় আরেকজন মহিলাকে আল্ট্রাসনোগ্রাম করানো হচ্ছিলে তখন।’

‘সাথে থাকা মহিলা বারবারই সন্তান ছেলে না মেয়ে জানতে চাচ্ছিলেন। যখন তাকে জানানো হয় মেয়ে, কাঁদতে কাঁদতে দৌড়ে বাইরে চলে যান তিনি।’

ওই আইনজীবী জানান, ‘আল্ট্রাসনোগ্রাম রুম থেকে বের হয়ে জানতে পারেন ওই ঘটনার আগেও গর্ভে কন্যা শিশু থাকায় বিক্ষুব্ধ হয়েছেন পরিবারের অন্যরা, এমন ঘটনা আগেও অনেক ঘটেছে।

পরবর্তীতে ২০২০ সালের ২৬ জানুয়ারি গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণের পরীক্ষা ও পরিচয় প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। এরপর ওই বছরই নীতিমালা তৈরি করতে রুল দেয় আদালত।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
02 February 2024

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা গোপন রাখতে নীতিমালা তৈরির কারণ

www.channelour.com
02 February 2024

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা গোপন রাখতে নীতিমালা তৈরির কারণ

www.channelour.com