শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি এলেই গ্রেপ্তার : ডিএমপি

প্রতিবেদকের নাম / ৫৬১ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্ধারিত কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা এ তথ্য জানান।

 

লিটন কুমার সাহা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেপ্তার করছি। আজ বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আসলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে কিন্তু আমরা ধরিনি, এমন নয়।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি এলেই গ্রেপ্তার : ডিএমপি

27 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি এলেই গ্রেপ্তার : ডিএমপি

27 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com