শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

সারাদেশ গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

প্রতিবেদকের নাম / ৩৮৯ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ৪ মে, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

গাজীপুরের পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়ে গ্রেপ্তার  ইমাম রইজউদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন।সোমবার গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের প্রতিদিনের কাগজকে  মসজিদের ইমাম রইজউদ্দিনের কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর  শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাবার এবং ঔষধ  খাওয়ানো হয়েছিলো। এর পর  মামলা নিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল কানে, ঠোঁটে, হালকা রক্তাক্ত জখম ছিলো।  হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।

মৃত ইমাম রইজ উদ্দিন গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানার জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতেন।

গত রোববার ঘটনা জানাজানি হলে গণপিটুনির শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পূবাইল থানায় নিয়ে আসে। সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে ওই দিনই দিবাগত রাত পৌনে তিনটার দিকে  অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরীক্ষা-নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের প্রতিদিনের কাগজকে জানান, রোববার সন্ধ্যা ৭টায় কারাগারে আসা রইজউদ্দিন সোমবার ভোররাত আনুমানিক পৌনে তিনটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
04 May 2025

সারাদেশ গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

www.channelour.com
04 May 2025

সারাদেশ গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু

www.channelour.com