বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রতিবেদকের নাম / ২১৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৬:২০ অপরাহ্ন
টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

টঙ্গীতে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমাদ (২৩) গাজীপুর জেলার কাপাসিয়া থানার দেইলগাঁ এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি আল হেরা আধুনিক নুরানী ও হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক।

মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, গতকাল রাতে চতুর্থ শ্রেনীর ছাত্রকে বলৎকারের অভিযোগের ভিত্তিতে ট্রাস্ট এলাকায় আল হেরা আধুনিক নুরানি ও হিফয মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ফয়সাল আহমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শিশুটির অভিযোগ, গতকাল (১৩ মে) সকালে মাদ্রাসার বড় রুমে পিটি চলাকালীন অন্য ছাত্ররা পিটি করার সময় হুজুর আমাকে চারতলায় তার বিশ্রাম কক্ষে নিয়ে যান। নিয়ে গিয়ে হাত পা টিপে দেওয়ার কথা বলে। একপর্যায়ে আমার পরিহিত পায়জামা খুলে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এসব করেন।

শিশুটির বাবা অভিযোগ করেছেন, মাদ্রাসার শিক্ষক ফয়সাল আহমাদ আমার ছেলের সাথে জোরপূর্বক এসব নোংরা কাজ করে এবং ভয়ভীতি দেখায়। ভয়ে শিশু বাচ্চাটি এ বিষয়টি তার মাকে বললে তার মা আমাকে জানালে আমরা আইনের আশ্রয় নেই, এবং এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং ১২। আজ দুপুরে আসামিকে আদালতে পাঠানো হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
14 May 2024

টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

www.channelour.com
14 May 2024

টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

www.channelour.com