শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গীতে অলিম্পিয়া টেক্সটাইল মিলসের সাধারণ সভা অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি / ৫১৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। এ সময় নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও নিউ অলিম্পিয়ার প্রধান উপদেষ্টা সালাউদ্দিন সরকার।বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, সাবেক সভাপতি ইমান আলী সরকার, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন প্রমূখ।
সভায় প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় সেই সাথে উপস্থিত শেয়ার সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য পাঁচজনকে পরিচালক পদে মনোনীত করা হয়। মনোনীত পরিচালকরা হলেন, আবুল কাশেম মোহাম্মদ, আমিনুর রহমান, নুরুল আমিন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিন।
এ সময় প্রধান অতিথি সালাউদ্দিন সরকার বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লি. এর মালিকানা রেজিষ্ট্রেশন শ্রমিকদের নামে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। সরকারের সদিচ্ছা থাকলে অতি শীঘ্রই শ্রমিকরা মালিকানা বুঝে পাবেন। এরপর নিজের মত করে শ্রমিকরা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
11 December 2024

টঙ্গীতে অলিম্পিয়া টেক্সটাইল মিলসের সাধারণ সভা অনুষ্ঠিত

www.channelour.com
11 December 2024

টঙ্গীতে অলিম্পিয়া টেক্সটাইল মিলসের সাধারণ সভা অনুষ্ঠিত

www.channelour.com