রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

সনদ ছাড়া ডেপুটি স্পিকার নয়: জামায়াতে ইসলামী

বিশেষ প্রতিবেদন / ২৯৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের সুস্পষ্ট অগ্রগতি ছাড়া পদটি গ্রহণে অনীহা জানিয়েছে জামায়াত।

দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কারের নিশ্চয়তা পেলে তবেই তারা ডেপুটি স্পিকারের দায়িত্ব নিতে আগ্রহী হবেন। তাদের মতে, রাজনৈতিক সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কেবল সাংবিধানিক পদ গ্রহণ করা অর্থবহ হবে না।

গত শনিবার আয়োজিত এক ইফতার মাহফিল শেষে অনানুষ্ঠানিক চা-চক্রে এই অবস্থান ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেপুটি স্পিকার পদকে কেন্দ্র করে এই আলোচনা ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

সনদ ছাড়া ডেপুটি স্পিকার নয়: জামায়াতে ইসলামী

03 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

সনদ ছাড়া ডেপুটি স্পিকার নয়: জামায়াতে ইসলামী

03 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com