শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, কি বলছে পরিসংখ্যান

প্রতিবেদকের নাম / ৩৩৯ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১০ জুন, ২০২৪, ১:৪১ অপরাহ্ন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে  শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সাথে জয় । এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটের পথ অনেকটাই সহজ হবে নাজমুল হোসেন শান্তর দলের জন্য।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (১০ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সুপার এইটের দৌড়ে এগিয়ে যেতে এ ম্যাচেও জয় চাই নাজমুল শান্তর দল। দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটাও অভিন্ন নয়। প্রথম দুই ম্যাচ জয়ের পর আজ বাংলাদেশকে হারিয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করতে চায় তারা। কিন্তু কি বলছে এই দুই দলের পরিসংখ্যান।

পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে অবশ্য বেশ হতাশই হতে হবে বাংলাদেশি সমর্থকদের। কেননা, ২০০৭ সালে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার পর এই সময়ে মোট ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও যে কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। ২০০৮ সালে প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে কম ১২ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এরপর সেই ব্যবধানটা কেবলই বেড়েছেই। সবশেষ ২০২২ বিশ্বকাপেও প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তাই এ ম্যাচে জয় পাওয়া বেশ কঠিনই বলা চলে শান্তর দলের জন্য।

তাছাড়া নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতাতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বের প্রথম দুটি ম্যাচও তারা খেলেছে এই মাঠেই। যেখানে দুটিতেই জয় পেয়েছে তারা।

অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত এই মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলেনি। তবে বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে এ মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। যদিও সেই ম্যাচে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ। তাই ম্যাচটি বেশ কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য।

বাংলাদেশ দল অবশ্য আশা রাখছে সবশেষ ম্যাচে জয়ের কারণেই। কেননা, শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে দলের ক্রিকেটারদের। তাছাড়া এই মাঠের উইকেটের সঙ্গে অনেকটাই মিল আছে টাইগারদের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের উইকেটের। কাজেই মিরপুরে নিয়মিত লো স্কোরিং ম্যাচ খেলার অভিজ্ঞতা কিছুটা হলেও সাহস যোগাবে টাইগার বাহিনীকে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
10 June 2024

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, কি বলছে পরিসংখ্যান

www.channelour.com
10 June 2024

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, কি বলছে পরিসংখ্যান

www.channelour.com