বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

মাঠে নামাজ পড়ায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৯৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

ভারতীয় আইনজীবী অভিযোগপত্রে জানিয়েছেন, ‘২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। সেদিন জয়ের পরও মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান। বিভিন্ন ধর্মের মানুষের সামনে নিজের ধর্মকে উপস্থাপন করার সুযোগ হিসেবে ক্রিকেট ম্যাচকে ব্যবহার করছে রিজওয়ান।’

ধর্মীয় অনুশাসন পালনের জন্য বরাবরই সংবাদের শিরোনামে থাকেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেঞ্চুরির পর মাঠে সেজদা, অনুশীলন চলাকালীন জামায়াতে নামাজ পড়তে অভ্যস্ত বাবর-রিজওয়ানরা। ভারতে বিশ্বকাপ চলাকালীন মাঠে নামাজ পড়েন মোহাম্মদ রিজওয়ান। আর এ ঘটনায় পাকিস্তান উইকেটকিপারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন ভারতের আইনজীবী বিনীত জিন্দাল।

অভিযোগপত্রে জিন্দাল লিখেছেন, ‘আমার অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে মাঠের মধ্যেই নামাজ পড়েন পাক উইকেটকিপার, যা ভারতীয়দের কাছে নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে, যা খেলাধুলার সঙ্গে চেতনাবিরোধী।

রিজওয়ানের বিরুদ্ধে বিনীত জিন্দালের অভিযোগের খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। সংবাদমাধ্যমটি পাক কিপারের বিরুদ্ধে আনা অভিযোগের একটি অনুলিপিও প্রকাশ করেছে। যেখানে রিজওয়ানের বিরুদ্ধে খেলাধুলার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে পাঠিয়েছেন ভারতীয় আইনজীবী বিনীত জিন্দাল।

বিনীত জিন্দাল আরও লিখেছেন, ‘রিজওয়ানের এ ধরনের কাজ খেলোয়াড়ের মধ্যে ম্যাচের চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। মাঠে নিজের ধর্মকে উপস্থাপন এবং সংবাদ সম্মেলনে গাজার মানুষদের জয় উৎসর্গ করাটা রিজওয়ানের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের সত্যায়ন।’

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

মাঠে নামাজ পড়ায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

মাঠে নামাজ পড়ায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

16 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com