শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গীতে ট্রাইব্রেকারে ২-০ গোলে টিম ওয়ারিয়ার্স এর জয়

প্রতিবেদকের নাম / ৫৫০ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

ফয়সাল আহমেদ: গাজীপুর প্রতিনিধি

সকাল সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজিত আন্ত:ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৪খ্রি: এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

আজ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে টিম ওয়ারিয়ার্স এবং টিম উইনার্স এই দুই দলের মধ্যকার খেলাটি টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে ফুল টাইম খেলার পরও কোন দল গোলের দেখা পায়নি। অবশেষে রেফারির সিদ্ধান্তে ট্রাইব্রেকারে খেলার পরিসমাপ্তি ঘটে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড এর কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা। অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা কাজী মঞ্জুর এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সকাল সংঘ ক্লাবের সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন (পারভেজ বাবু)। এসময় ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদকের বিরুদ্ধে অবস্থানের অন্যতম উপায় হলো নিয়মিত খেলাধুলা করা। তিনি আরও জানান মাঠের সার্বিক উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

টঙ্গীতে ট্রাইব্রেকারে ২-০ গোলে টিম ওয়ারিয়ার্স এর জয়

30 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

টঙ্গীতে ট্রাইব্রেকারে ২-০ গোলে টিম ওয়ারিয়ার্স এর জয়

30 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com