শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আখেরি মোনাজাত রোববার, মধ্যরাত থেকে যেসব সড়ক থাকবে বন্ধ

প্রতিবেদকের নাম / ৩০৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং ইজতেমা এলাকায় শনিবার রাত ১২টা থেকে গণপরিবহণ বন্ধ থাকবে বলে জনিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাহবুব আলম।

বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে শনিবার বিকালে তিনি এসব কথা বলেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

কমিশনার বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এসময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, ইজতেমার মুরুব্বিদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, কাল রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত করবেন।

এ বছর আখেরি মোনাজাত পরিচালিত হবে বাংলায়। মোনাজাতের আগে হবে হেদায়েতি বয়ান। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
03 February 2024

আখেরি মোনাজাত রোববার, মধ্যরাত থেকে যেসব সড়ক থাকবে বন্ধ

www.channelour.com
03 February 2024

আখেরি মোনাজাত রোববার, মধ্যরাত থেকে যেসব সড়ক থাকবে বন্ধ

www.channelour.com