শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঢাবি গাউছিয়া কমিটির সেমিনার

প্রতিবেদকের নাম / ১৯৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১১:০৮ অপরাহ্ন

সেমিনারের আহবায়ক রাশেদুল বারীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি আলহাজ আবদুল মালেক বুলবুল।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ’পরমহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মহানবী (সা.)-এর নির্দেশনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল প্রভোস্ট ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান।

উক্ত সেমিনারের আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের খতিব ড. মোহাম্মদ এমদাদ উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.এস.এম. মাছুম বাকি বিল্লাহ, কথাসাহিত্যিক আনওয়ার এম হুসাইন এফসিএ, বাংলাদেশ ফাইন্যান্স ডেভলপমেন্ট কাউন্সিলের কনভেনার মাহমুদ মুস্তফা জিলানী । আরও বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হোসাইন, সিএ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, বইসই’র প্রধান ইমরান হুসাইন তুষার, সাহাব উদ্দিন মীর প্রমূখ।

সেমিনারে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ও সর্বোত্তম নমুনা মদিনা সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রে সকল গোত্রকে নিয়ে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশনা ও উদাহরণ পাওয়া যায়। গাউসিয়া কমিটি বাংলাদেশ ইসলামের উদার নীতি আদর্শের ধারক-বাহক সুফি দর্শনে বিশ্বাসী এবং করোনাকালে মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন। করোনাকালীন বিভীষিকাময় অবস্থায় ফ্রি অক্সিজেন সেবা, আইসোলেশন সেন্টার, করোনা পরীক্ষা, অ্যাম্বুলেন্স সেবাসহ নানাবিধ কার্যক্রমের মধ্যে দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আস্থাস্থলে পরিণত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনাকাল থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সারাদেশে ১৪,৪৪৩ জনকে দাফন কাফন ও ৯৬ জনকে সৎকার সহায়তা প্রদান করেছে গাউসিয়া কমিটি। শেষ বিদায়ের সাথী হওয়ার মাধ্যমে মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় নবীজীর নির্দেশনা যথাযথভাবে পালন করে আসছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

সেমিনারে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মানবিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঢাবি গাউছিয়া কমিটির সেমিনার

07 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ঢাবি গাউছিয়া কমিটির সেমিনার

07 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com