জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ড. ইউনূসের আমলে তিনি ‘মবের শিকার’ হয়েছিলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, কিছু “কালো শক্তি” মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করেছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তারা বলেছিল ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয়নি, গণ্ডগোল হয়েছে। তখন আমি বলেছিলাম—এই ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’, এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে।”
ফজলুর রহমান আরও জানান, একসময় তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির সামনে মব জড়ো হয়েছিল। তবে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত এসে তাকে রক্ষা করে বলে তিনি দাবি করেন।