শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ১ম পর্ব

প্রতিবেদকের নাম / ৩২৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:০২ অপরাহ্ন

ইজতেমায় নানা ধরনের  কর্মসূচি থাকে।  আজ (রোববার) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। ইজতেমায় অংশ গ্রহণকারীরা ইসলামের নানা দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পর্বের নেতৃত্ব দেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

আখের অর্থ শেষ, আখেরি অর্থ শেষের; মোনাজাত মানে দোয়া বা প্রার্থনা। আখেরি মোনাজাত অর্থ হলো সমাপনী দোয়া বা যে দোয়ার মাধ্যমে অধিবেশন সমাপ্ত করা হয়। রাজধানীর তুরাগতীরে টঙ্গী ময়দানে ইজতেমার শেষ দিনে সম্মিলিত দোয়া বা মোনাজাত করা হয়, তাই আখেরি মোনাজাত নামে পরিচিত।

ইজতেমা থেকে অনেক জামাত দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়। এসব জামাত রওয়ানা হওয়ার সময় তাদের  নির্দেশনামূলক একটি বয়ান হয়। যাকে হেদায়েতি বয়ান বলা হয়। বয়ান শেষে সবার জন্য,  সমগ্র বিশ্ববাসীর জন্য, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য- বিশেষ মোনাজাত করা হয়। আর এই মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয়।

তাবলিগের বহুল প্রচলিত একটি শব্দ ইজতেমা। ইজতেমা আরবি শব্দ। ইজতেমা বলতে ধর্মীয় কাজে একত্রিত বা সমবেত হওয়াকে বোঝায়।বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন যে কারণেই এই বার্ষিক সম্মেলনকে বলা হয় বিশ্ব ইজতেম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
04 February 2024

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ১ম পর্ব

www.channelour.com
04 February 2024

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ১ম পর্ব

www.channelour.com