রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

রাহুল-কোহলির সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

মুক্ত কণ্ঠ অনলাইন ডেস্ক / ২১৫ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১৬ অপরাহ্ন

আগে থেকেই ছিল বৃষ্টি শঙ্কা। আর এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয় রিজার্ভ ডে। শঙ্কা সত্যি করে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। আর এই ম্যাচে পাকিস্তানকে রানের পাহাড়ে চাপা দিয়েছে ভারত। লোকেশ রাহুল ও বিরাট কোহলির জোড়া শতকে বাবর আজমের দলকে ৩৫৭ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত। 

বৃষ্টি বাগড়ায় রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করেছে রোহিত শর্মার দল। টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিবমন গিল। শুরু থেকে পাকিস্তান বোলাদের ওপর চড়াও হন এই দুই ওপেনাররা। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই রোহিত ও গিল।

ইনিংসের ১৭তম ওভারে প্রথম সাফল্য পায় পাকিস্তান। শাদাব খানের বলে ক্যাচ তুলে দেন রোহিত। দলীয় ১২১ রানে ৪৯ বলে ৫৬ রানে আউট হন রোহিত। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। কোহলিকে নিয়ে ব্যাট করতে থাকেন গিল। তবে দলীয় ১২৩ রানে ৫২ বলে ৫৮ রান করে আউট হন গিল। তাকে সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি।

এরপর ক্রিজে আসা রাহুলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কোহলি। ২৪.১ ওভারে ভারত ২ উইকেটে ১৪৭ রান করার পর নামে বৃষ্টি। এরপর রিজার্ভ ডেতে শুরু হয় খেলা। রিজার্ভ ডের শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রাহুল ও কোহলি।

পাকিস্তানি বোলারদের কোন রকম সুযোগ না দিয়ে ফিফটি তুলে নেন রাহুল ও কোহলি। ফিফটির পর আরও আগ্রাসী হয়ে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ১০০ বলে শতক পূর্ণ করেন রাহুল। তার শতকের পরেই ৮৪ বলে ক্যারিয়ারের ৪৭তম শতক পূর্ণ করেন কোহলি। সেইসঙ্গে ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটিং জিনিয়াস।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করে ভারত। রাহুল ১০৬ বলে ১১১ ও কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

রাহুল-কোহলির সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

11 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

রাহুল-কোহলির সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

11 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com