বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

মানসিকভাবে বিপর্যস্ত হলে সাকিব আইপিএলে খেলতে চাচ্ছিল কেন: পাপন

মুক্তকন্ঠ ডেস্ক / ২৫১ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১:৫৮ অপরাহ্ন

টাইগার অলরাউন্ডারের এমন হঠাৎ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন নাজমুল হাসান পাপন। এ ছাড়া খেলা উপভোগ করছেন না বলেও মন্তব্য করেছেন সাকিব। এই বিষয়টিও ভালোভাবে নেননি বিসিবি সভাপতি। খেলার জন্য প্রেরণা না থাকলে বিসিবিকে সাকিবের জানানো উচিত ছিল বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে তিনি বিসিবি সভাপতি জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পুরোটাতেই খেলবেন সাকিব।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তার যদি অফ ফর্ম থাকে, খেলতে ইচ্ছে না করে তাহলে সে বলতো খেলবো না। সমস্যাটা কোথায়? তাহলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ইনজয় করিনি। আগ্রহ নেই, মটিভেশন নাই। এগুলা না থাকলে খেলছো কেন? তো আমাদেরকে বলো। কাউকে না কাউকে বলতে তো হবে। যে আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই। খেলো না।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর নিলাম থেকে কোনো দল সাকিবকে দলে ভেড়ায়নি। এর আগে সাকিব বিসিবিকে জানিয়েছিলেন আইপিএলে সুযোগ পেলে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন। সাকিব আইপিএলে সুযোগ পেলে কি এমন মন্তব্য করতেন, এমন প্রশ্ন রেখেছেন বিসিবি সভাপতি।

তিনি আরও জানান; ‘বলে খেলবে, এরপর এমন মন্তব্য করবে।’ এটা তো কোনোভাবে হতে পারে না।’ মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিলো কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলতো আমি আইপিএলও খেলবো না।’ ধরেন আইপিএলেও নেয়া হলো।’ তখন কি বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথায়ই ঢুকছে না।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

মানসিকভাবে বিপর্যস্ত হলে সাকিব আইপিএলে খেলতে চাচ্ছিল কেন: পাপন

08 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

মানসিকভাবে বিপর্যস্ত হলে সাকিব আইপিএলে খেলতে চাচ্ছিল কেন: পাপন

08 March 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com