বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ফিলিপাইনের কাছে ১-০ তে হারল বাংলাদেশ

প্রতিবেদকের নাম / ১৭৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক

থাইল্যান্ডের চনবুরি থেকে শেষ ম্যাচেও কোনো সুখবর দিতে পারলো না ফুটবলাররা

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হার নিয়েই ফিরতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে। ফিলিপাইনের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলার যুবারা। ম্যাচের দ্বিতীয়াংশের শুরুতেই পেনাল্টি থেকে গোলটি পায় ফিলিপাইন।

এর আগে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও থাইদের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে  বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৯ গোল হজম করা ফিলিপাইনের বিপক্ষে আজ জয়ের আশা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তিন ম্যাচে কোনো গোল না করেই দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

এ-ম্যাচে মৌলিক বিষয়গুলো ঠিকঠাক করার তাগিদ দিয়েছিলেন কোচ জুলফিকার মাহমুদ। গোলের সুযোগ কাজে লাগানোর কথা বলেছিলেন। কিন্তু গোল করতে না পারার সেই চিরন্তন আক্ষেপে পুড়েই এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাই শেষ করতে হলো বাংলাদেশ দলকে।

আজ ম্যাচ শেষে কোচ অবশ্য দলের খেলার প্রশংসাই করেছেন। তাঁর মতে, ছোটখাটো কিছু ভুলের মাশুলই দিয়েছে তাঁর দল, ‘আমি মনে করি, আমার ছেলেরা আজ খুবই ভালো খেলেছে। কিন্তু ২টি গোলের নিশ্চিত সুযোগ আমরা হাতছাড়া করেছি। দুই জায়গাতেই মাথা ঠান্ডা রাখতে পারেনি আমার খেলোয়াড়েরা। পেনাল্টিটাও আমাদের ভুলেই হয়েছে। আমি মনে করি, ছোটখাটো বিষয়গুলোতে ভুলভ্রান্তিই আমাদের কাল হয়েছে শেষ পর্যন্ত।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ফিলিপাইনের কাছে ১-০ তে হারল বাংলাদেশ

12 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ফিলিপাইনের কাছে ১-০ তে হারল বাংলাদেশ

12 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com