বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নগদের বিজ্ঞাপনের শ্যুটিং কবে করেছিলেন সাকিব-তামিম

প্রতিবেদকের নাম / ১৬২ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপনে দেখানো হয় বিরোধ ভুলে ড্রেসিংরুমে আবার এক হচ্ছেন সাকিব-তামিম। মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধও করছেন সাকিব। একইসঙ্গে দুজন ড্রেসিংরুমে অতীতের সেরা সময়টার স্মৃতি মনে করে নষ্টালজিক মুহূর্তের অবতারণা করেছেন দুই তারকা।

বন্ধুত্বের বন্ধন তাঁরা ছিন্ন করেছেন বহু আগে। মাঠের পেশাদারির বাইরে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে এক ফ্রেমে দেখা যায় না বহুদিন। সর্বশেষ বিশ্বকাপ দল ঘোষণার সময় বরং দুজনের সম্পর্কের অবনতির চরম মাত্রা দেখা গেছে। তবে মাঠের মতো বিপণনের বাজারে তাঁরা জুটি বেঁধেছেন।

বুধবার (৪ অক্টোবর) আর্থিক লেনদেনভিত্তিক প্রতিষ্ঠান নগদ তাদের এক বিজ্ঞাপনচিত্র প্রকাশ করে। সেখানে একইসঙ্গে দেখা যায় সাকিব-তামিমকে।

এই ভিডিও দেখার পর সকলের মনেই প্রশ্ন জাগে বিরোধের মধ্যেও কবে এক হয়ে বিজ্ঞাপন করেছিলেন এই দুই ক্রিকেটার? অবশেষে জানা গেল সে উত্তর।

তামিমের একটি বিশ্বস্ত সূত্র আর নগদের একটি সূত্র জানিয়েছে কবে করা হয়েছিল বিজ্ঞাপনের শ্যুটিংটি। সরাসরি তারিখটা না জানালেও দুই সূত্রই জানিয়েছে বাংলাদেশ জাতীয় দল ভারত যাওয়ার এক সপ্তাহ আগের সময়টাতে ধারণ করা হয়েছিল বিজ্ঞাপন চিত্রটি।

তবে বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর, বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুই দিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট এক ঝড়ই বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে। তামিম এক ভিডিও বার্তায় বোমা ফাটিয়েছেন। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন তামিমকে নিয়ে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

নগদের বিজ্ঞাপনের শ্যুটিং কবে করেছিলেন সাকিব-তামিম

05 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

নগদের বিজ্ঞাপনের শ্যুটিং কবে করেছিলেন সাকিব-তামিম

05 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com