শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গীতে ৮ মাস ধরে পানির তীব্র সংকট, এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ১৯২ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩০ পূর্বাহ্ন
টঙ্গীতে ৮ মাস ধরে পানির তীব্র সংকট, এলাকাবাসীর বিক্ষোভ
টঙ্গীতে ৮ মাস ধরে পানির তীব্র সংকট, এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া ও বনমালা এলাকাসহ বিভিন্ন স্থানে দীর্ঘ ৮ মাস যাবত তীব্র পানি সংকটে ভুগছে সাধারণ মানুষ।

এই সংকটের কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধির কাছে একাধিকবার যোগাযোগ করেও কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এদিকে, গাজীপুর সিটি করপোরেশন প্রতি মাসে পানির বিল নিলেও বাসিন্দারা কোনো পানি পাচ্ছেন না। শুধু দত্তপাড়া নয়, টঙ্গীর বনমালা, মধুমিতা, বড় দেওড়া, ছোট দেওড়া, হোসেন মার্কেট, মোক্তারবাড়ী সাতাইশ, এরশাদ নগর এলাকার বাসিন্দারাও পানির তীব্র সংকটে পড়েছেন। খাবার পানির জন্য দোকানে নির্ভর করতে হচ্ছে এবং গোসলের জন্য ২-৩ দিন অপেক্ষা করতে হচ্ছে। এমনকি মসজিদে অজুর সময়ও পানি থাকে না।

শুক্রবার জুমা নামাজের পর এলাকার মানুষ টঙ্গী-গাজীপুর শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৭ দিনের মধ্যে পানি সরবরাহ না করা হলে তারা গাজীপুর সিটি করপোরেশনের সব অফিস ঘেরাও করবেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের ওয়াসা কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিকভাবে একাধিক অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

টঙ্গীতে ৮ মাস ধরে পানির তীব্র সংকট, এলাকাবাসীর বিক্ষোভ

31 August 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

টঙ্গীতে ৮ মাস ধরে পানির তীব্র সংকট, এলাকাবাসীর বিক্ষোভ

31 August 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com