শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেল যুবক

চাঁদপুর জেলা প্রতিনিধি / ২০০ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৯ পূর্বাহ্ন
গুরুতর আহত মুয়াজ্জিনের নাম - নুরুল ইসলাম লেদু (৬০)।
গুরুতর আহত মুয়াজ্জিনের নাম - নুরুল ইসলাম লেদু (৬০)।

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেল যুবক আহত মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু
চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ফজরের আজান চলাকালীন সময়ে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেছেন এক যুবক।

তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযুক্ত যুবকের নাম- মোস্তাফিজুর রহমান মিঠু (৪৮)।

মুয়াজ্জিন ও অভিযুক্ত যুবক হাজীগঞ্জের একই এলাকার বাসিন্দা।
রোববার (১৭ সেপ্টেম্বর) মুয়াজ্জিনের ওপর এ হামলা চালানো হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম তার বাবাকে কুপিয়ে জখম করার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চান।

বাবার পক্ষে তিনি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই মসজিদের ইমাম শাহ সুলতান ভূঁইয়া জানান, মিঠু গত কয়েকদিন ধরে তাকে ও মুয়াজ্জিনকে গালিগালাজ ও হুমকি দিয়ে আসছেন। গেল ১৪ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমানের ছোট ছেলের জানাজার খবর মসজিদে মাইকিং করার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিঠু। কেন শিশুর মৃত্যুর খবর মাইকিং করা হলো এর জবাব চান তিনি।

মুনাব্বর হোসেন ইকরাম বলেন, শনিবার রাতে বাবাকে গালিগালাজ ও হুমকি দেয় মিঠু। তখন দোকানের সামনে তাদের বাকবিতণ্ডা হয়। ভোরে বাবা আজান দেওয়া অবস্থায় এই হামলা করেন মিঠু। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মাদরাসাশিক্ষক মাহমুদুল হাসান ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ফজরের আজানে ‘হাইয়াআলাস সালা, হাইয়াআলাস সালা’ বলার পর মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার দেন। দ্রুত এসে দেখি মিঠু মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন।

অভিযুক্ত মিঠুর ছোট ভাই শাহ পরান বলেন, তার বড় ভাই মিঠু এই ঘটনায় জড়িত নন। যারা এমন হামলায় জড়িত তাদের শনাক্ত করে বিচারের দাবি জানাই ।

তবে ঘটনার পর তার ভাই মিঠু পালাতক রয়েছেন বলেও স্বীকার করেন তিনি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
18 September 2023

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেল যুবক

www.channelour.com
18 September 2023

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেল যুবক

www.channelour.com