রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ক্রিকেটের ঘর’ লর্ডসে ইসিবির প্রথম ইফতার আয়োজনে তৃপ্ত মরগান

প্রতিবেদকের নাম / ২৮২ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৫:১০ অপরাহ্ন

 

রমজান মাসে মুসলিম ক্রিকেটারদের পাশে থাকার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৭ এপ্রিল এক বিবৃতিতে এই প্রস্তুতির কথা জানানো হয়।

তারই অংশ হিসেবে কাল ‘হোম অব ক্রিকেট’খ্যাত লর্ডসে ইফতারের আয়োজন করেছিল ইসিবি। এই ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তৃপ্তি প্রকাশ করেছেন ইংল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়ক এউইন মরগান।মরগান আজ টুইট করেন, ‘লর্ডসে প্রথমবারের মতো ইফতারের আয়োজন করায় গতকাল সন্ধ্যাটা সত্যিই উপভোগ্য ছিল। রামাদান কারিম।’

  • ক্রিকইনফোর সাবেক প্রতিবেদক ও বর্তমানে ‘দ্য ক্রিকেটার’–এর জেষ্ঠ প্রতিবেদক জর্জ ডোবেলও টুইট করেন, ‘লর্ডসের লং রুমে ইফতারের নিমন্ত্রণ পেয়ে নিজেকে খুব সম্মানিত লাগছে। আমার সঙ্গে আছেন আজিম রফিক, তাঁকে ছাড়া এই আয়োজন সম্ভব হতো না বলেই মনে হয়।’ কাউন্টি ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে তোলা একটি ছবি টুইট করে ক্যাপশনে কথাগুলো লেখেন ডোবেল।
  • -প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

ক্রিকেটের ঘর’ লর্ডসে ইসিবির প্রথম ইফতার আয়োজনে তৃপ্ত মরগান

22 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

ক্রিকেটের ঘর’ লর্ডসে ইসিবির প্রথম ইফতার আয়োজনে তৃপ্ত মরগান

22 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com