বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

প্রতিবেদকের নাম / ১১১ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৫ নভেম্বর (রোববার) ভোর ৬টা থেকে ৭ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে আগামী শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By Tanvir Tech
02 November 2023

বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

www.channelour.com
02 November 2023

বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

www.channelour.com