মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিবেদকের নাম / ১৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১ জুন, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই কারণে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে তিনি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কাজের গতি বজায় রাখার স্বার্থে তার এই পদে বহাল থাকা সমীচীন নয় বলে তিনি মনে করছেন। এ অবস্থায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছে তা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সরকারি সূত্র জানায়, তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
01 June 2026

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

www.channelour.com
01 June 2026

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

www.channelour.com