বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

প্রতিবেদকের নাম / ১১২ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন

একতরফা তফসিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ষষ্ঠ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ করবে দলটি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, সরকারি দল ও আওয়ামী লীগের হামলায় গত ২৪ ঘণ্টায় বিএনপির ৮০ জন নেতাকর্মী আহত হয়েছে।

আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায় শেষ হবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিনের হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By Tanvir Tech
20 November 2023

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

www.channelour.com
20 November 2023

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

www.channelour.com