রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

মঙ্গলবার সব মহানগরীতে বিক্ষোভ করবে জামায়াত

অনলাইন ডেস্ক / ২১২ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪১ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ তিন দাবিতে সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার এ কর্মসূচি পালনের কথা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা‘ছুম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে জানানো হয়।

বিএনপিসহ সমমনা জোটগুলো সোমবার সরকারের পদত্যাগ দাবিতে চলমান ‘এক দফা’র যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে। এর আগে জামায়াত এ কর্মসূচি দিল।

রোববার জামায়াত নেতার এ বিবৃতিতে বলা হয়, ‘‘জামায়াতে ইসলামীসহ সকল বিরোধী দলের দাবি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ।”

সরকার বিরোধীদলকে বাইরে রেখে প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিবৃতিতে দলের আমীর ডা. শফিকুর রহমানসহ আলেম-উলামাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার কথা জানানো হয়।

দলের নেতাকর্মীসহ সবাইকে এ কর্মসূচি সফল করার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

মঙ্গলবার সব মহানগরীতে বিক্ষোভ করবে জামায়াত

18 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

মঙ্গলবার সব মহানগরীতে বিক্ষোভ করবে জামায়াত

18 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com