বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে ‘আলবদর-রাজাকারের বাচ্চারা’ বলে ফজলুর রহমানের হুংকার ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

কমিটি ঘোষণার ১ সপ্তাহের মধ্যে আ.লীগের ৩৩ সদস্যের পদত্যাগ

শেরপুর প্রতিনিধি / ১৭৬ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৬ পূর্বাহ্ন

শেরপুরের নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত ৫১ সদস্যের কমিটি ঘোষণার এক সপ্তাহের মধ্যে তিন সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্য পদত্যাগ করেছেন।

ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না দেওয়ায়, স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্যদের স্থান দেওয়াসহ কমিটি গঠনে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ওই নবগঠিত কমিটির নেতারা পদত্যাগ করেছেন।

রোববার সাংবাদিকদের কাছে ৩৩ জনের স্বাক্ষরিত পদত্যাগপত্রের কপি পাঠিয়ে জানানো হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

এ বছরের ১৮ মার্চ ৮নং চর অষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার পর একটি গ্রুপ পদবঞ্চিত হয়ে সভাস্থলে হট্টগোল করে। এ সময় উভয়পক্ষে হাতাহাতির ঘটনাও ঘটে এবং বেশ কয়েকজন আহত হন। এ পরিস্থিতিতে পরবর্তীতে আলোচনা করে কমিটি ঘোষণা করার কথা জানিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন নেতারা।

সম্মেলন অনুষ্ঠানের ৬ মাস পর গত ৩ সেপ্টেম্বর এমরান হোসেনকে সভাপতি ও হিরাবুল বাদশাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের ইউনিয়ন কমিটি অনুমোদন দেন নকলা উপজেলা আওয়ামী লীগ। এ কমিটি ঘোষণা করার পর স্থানীয় একাংশের নেতাকর্মীদের মাঝে আবারো ক্ষোভ দেখা দেয়। ওই কমিটি অনুমোদনের প্রতিবাদে স্থানীয় নারায়ণখোলা বাজারে শনিবার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এতে বক্তারা অভিযোগ করে বলেন, ঘোষিত কমিটির সভাপতি স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য এবং তার পিতা পিচ কমিটির সদস্য ছিলেন।

এছাড়াও অভিযোগ করা হয় কমিটিতে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় নাই। অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে বিএনপির লোককেও কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, নবগঠিত ৮নং চর অষ্টধর ইউনিয়ন কমিটি গঠন নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দলের কতিপয় নেতাকর্মী তাদের পছন্দের পদ না পেয়ে অহেতুক নানা অভিযোগ করছেন।

নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন বলেন, যথেষ্ট যাচাই বাছাই করে যোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কমিটি গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ একেবারেই মিথ্যা। কাঙ্ক্ষিত পদ না পেয়ে এসব মিথ্যা অভিযোগ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।

নবগঠিত কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, তার সহোদর বড় ভাই ১৩ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তখন তো কেউ কোনো অভিযোগ করেননি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

কমিটি ঘোষণার ১ সপ্তাহের মধ্যে আ.লীগের ৩৩ সদস্যের পদত্যাগ

11 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

কমিটি ঘোষণার ১ সপ্তাহের মধ্যে আ.লীগের ৩৩ সদস্যের পদত্যাগ

11 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com