শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

রাব্বানীর দাবী সয়াবিন তেলের দাম ১২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক / ২৪৬ প্রকাশের সময়
হালনাগাদ সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ৪:২৩ অপরাহ্ন

ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক রাব্বানীর হিসাবে সয়াবিন তেলের দাম ১২৫ টাকা;!

ইতিবাচক মানসিকতা, স্বদিচ্ছা, সততা ও দেশপ্রেম থাকলে মুনাফা করেও ১২৫ টাকা লিটারে ভোক্তাপর্যায়ে সয়াবিন তেল দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

রোববার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে তেল আমদানির খরচের চিত্র তুলে ধরে তিনি এ কথা বলেন।

রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, ‘বেশ কিছুদিন যাবত বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, আমদানিকারক, ও মন্ত্রণালয় কর্তৃপক্ষ সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিশ্ববাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, জাহাজ ভাড়া বাড়ার কথা উল্লেখ করে দায় এড়াতে মরিয়া!

‘জাস্ট কিউরিসিটি থেকে গতকাল পরিশোধিত সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই করতে ‘গ্লোবাল এক্সপোর্ট ইমপোর্ট কমোডিটিতে’ সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই করতে মেইল করেছিলাম। মেইল এড্রেস: globalexportimportcommodity@gmail.com তাদের রিপ্লাই থেকে জানলাম- যুক্তরাষ্ট্র থেকে প্রতি মেট্রিকটন (১০০০ লিটার) পরিশোধিত তেলের মূল্য ৬৫০ ডলার, অর্থাৎ ৬৫০ × ৮৬ = ৫৫ হাজার ৯০০ টাকা, লিটার প্রতি মূল্য- ৫৫ টাকা ৯০ পয়সা।

রাব্বানী হিসেব করে লেখেন, ‘এর সঙ্গে শিপিং খরচ প্রতি মেট্রিক টন- গড়ে ৬৫ ডলার অর্থাৎ (৬৫ × ৮৬) = ৫৫৯০ টাকা, লিটার প্রতি- ৫ টাকা ৬৯ পয়সা। মাদার ভ্যাসেল থেকে লাইটারে এবং লাইটার থেকে নির্ধারিত জেটিতে কন্টেইনারে লোড-আনলোড খরচ লিটার প্রতি গড়ে ৫ টাকা। বোতলজাতকরণ বা প্যাকেজিং খরচ প্রতি লিটারে সর্বাধিক- ১০ টাকা। চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহন খরচ- লিটার প্রতি সর্বোচ্চ ৫ টাকা। পরিশোধিত ভোজ্যতেলের আমদানি শুল্ক- ১৪ শতাংশ হিসেবে প্রতি মেট্রিকটনের শুল্ক- ৭৮২৬ টাকা, যা লিটার প্রতি দাঁড়ায় ৭ টাকা ৮০ পয়সা। এর সঙ্গে যদি আমদানিকারক (১০ টাকা) ডিপো (৫ টাকা) ডিলার (৫ টাকা) পাইকার (৫ টাকা) খুচরা (১০ টাকা) সবার মুনাফা ধরে যদি লিটার প্রতি আরও ৩৫ টাকা যোগ করি, তাহলে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত, লিটার প্রতি তেলের মূল্য দাঁড়ায়- ৫৫.৯০+৫.৫৯+৫+১০+৫+৭.৮০+৩৫ = ১২৪.২৯ টাকা।’

ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক আরও লেখেন; ‘রপ্তানিকারক থেকে ভোক্তার কাছে পৌঁছানো অবধি সব ব্যয়ভার বহন ও সম্ভাব্য মুনাফা যোগ করেও লিটার প্রতি ১২৫ টাকায় সয়াবিন তেল পৌঁছানো সম্ভব। প্রয়োজন শুধু ইতিবাচক মানসিকতা, স্বদিচ্ছা, সততা ও দেশপ্রেম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
06 March 2022

রাব্বানীর দাবী সয়াবিন তেলের দাম ১২৫ টাকা

www.channelour.com
06 March 2022

রাব্বানীর দাবী সয়াবিন তেলের দাম ১২৫ টাকা

www.channelour.com