বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪

প্রতিবেদকের নাম / ১৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
ছবি সংগ্রহ

বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (আজ) দুপুর আনুমানিক ১টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, সীমান্ত এলাকায় তাদের সফরের সময় গত রাতে “পুশ-ইন” হওয়া কিছু পরিবারকে ভারতীয় কর্তৃপক্ষ সরিয়ে নেয়। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ফেরার পথে তাদের গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং চারজন আহত হন।

তিনি আরও দাবি করেন, সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, “পুশইন” ঘটনার প্রতিবাদ শেষে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে পৌঁছালে তাদের গাড়িতে হামলা হয়। এতে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দ্রুত তাদের যশোরের দিকে নিয়ে যাওয়া হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ আরও একজন।

তবে ঘটনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা নিরাপদ ছিলেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে এখনো পৌঁছায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪

03 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪

03 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com