বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান।
ইরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে কোনো বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের আমরা পার্থক্য করি না। সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
সে কারণে ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।তিনি আরও জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ রাখছে। যে কোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত।