শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

হঠাৎ চলচিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত ডিপজলের।

মাহির দাইয়ান / ৩০০ প্রকাশের সময়
হালনাগাদ সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ১:২৪ অপরাহ্ন

নিজের ক্ষোভ উগরে দিলেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

কোটি টাকার কাবিনে ছেলে সৌমিকের বিয়ে দিলেন ডিপজল। মেয়ে ওলিজার জন্মদিন পালন করলেন ধুমধামে। মেয়েকে দিলেন ২ কেজি ওজনের সোনার ব্রেসলেট। সময়টা বেশ ফুরফুরে থাকার কথা তার। কিন্তু ক্ষুব্ধ এ প্রযোজক ও অভিনেতা। এতোটই ভেঙে পড়েছেন যে, চলচ্চিত্রকেই বিদায় জানাতে চাইছেন।

তার এমন সিদ্ধান্তের অন্যতম কারণ সম্প্রতি চলমান জায়েদ-ওমর সানী দ্বন্দ্ব , যার শুরু তার ছেলের বিয়েপরবর্তী অনুষ্ঠান থেকেই।

গত ১০ জুনের সেই অনুষ্ঠানে জায়েদকে কষে চড় মারেন সানী। মেজাজ হারিয়ে জায়েদও পিস্তল বের করে হত্যার হুমকি দেন বলে দাবি সানীর। এরপর এ নিয়ে প্রতি মুহূর্তেই জল ঘোলা হচ্ছে আর দেশজুড়ে বদনাম ছড়াচ্ছে।

ডিপজলের ভাষ্য, এসব আর মেনে নিতে পারছেন না তিনি। শিল্পী সমিতির গত নির্বাচন থেকেই চলচ্চিত্র অঙ্গনে নোংরামি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বেশ মর্মাহত হয়ে হাল ছেড়ে দিয়েছেন।

ডিপজল বললেন, ‘শিল্পীদের আর ভাবমূর্তি বলে কিছু নাই-ই। ওই এক নির্বাচনে ধ্বংস হয়ে গেছে ৯৯ ভাগ। এক শতাংশ বাকি ছিল, সেটাও শেষ হয়ে যাচ্ছে। এসব নিয়ে আর কিছু বলার নেই। আমার আর দুই-তিনটা ছবির গল্প আছে। ছবিগুলো শেষ করার পর চলচ্চিত্রকে বিদায় জানাব ভাবছি।’ 

দীর্ঘশ্বাস ছেড়ে ‘চাচ্চু’খ্যাত অভিনেতা বলেন, ‘ভেবেছিলাম মরার আগের দিন পর্যন্ত সিনেমা বানিয়ে যাব, ফিল্মের পাশে থাকব, অভিনয় করে যাব, তা আর মনে হয় হচ্ছে না। আর বড়জোর তিনটা ছবি করতে পারি, এরপরে সিনেমাকে গুডবাই। কারণ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত নোংরামি কোনো দিন দেখিনি আর দেখার ইচ্ছাও নাই।’

একরকম হাল ছেড়ে দিয়ে খল চরিত্রে জনপ্রিয়তা পাওয়া এ অভিনেতা বলেন, ‘শিল্পী সমিতিতে কে চেয়ারে বসবে, কে ক্ষমতা দেখাবে, এই নিয়ে মারামারি হয়। কিন্তু সিনেমা কেউ বানানোর ঘোষণা দিচ্ছে না। এখন এফডিসিতে মার্কেট করেছে। পুরো জায়গাটাতেই মার্কেট বানিয়ে দিক। ফিল্ম বন্ধ হয়ে যাক। শিল্পীরা অন্য লাইনে চলে যাক।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
15 June 2022

হঠাৎ চলচিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত ডিপজলের।

www.channelour.com
15 June 2022

হঠাৎ চলচিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত ডিপজলের।

www.channelour.com