শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

শঙ্কটে ৫১২ লিটার সয়াবিন তেল সাবেক সরকারি কর্মকর্তার বাসায়

মুক্তকন্ঠ ডেস্ক / ২৪০ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ১২ মার্চ, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন

অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ মার্চ) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার ওই বাসা থেকে ৫১২ লিটার তেলসহ লায়েকুজ্জামানকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।’

“বাজারে ভোজ্যতেলের সংকটকে কাজে লাগিয়ে বাড়তি লাভের আশায় ৫১২ লিটার তেল মজুত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা লায়েকুজ্জামান।’ পুলিশ জানিয়েছে, গত ছয়দিন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এসব তেল বাসায় মজুত করেন তিনি।’

শনিবার (১২ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এসব কথা জানান।

“তিনি বলেন; লালমাটিয়ার একটি ফ্ল্যাটে বসবাস করতেন সাবেক সরকারি কর্মকর্তা লায়েকুজ্জামান।’ এর পাশে অবস্থিত শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করতেন। ‘সেই বাসায়ই তিনি ৫১২ লিটার তেল মজুত করেন।’

পরে রশিদটি যাচাই করে দেখা গেছে, সেখান থেকে ১৫৯ টাকা দরে মাত্র ৪০ লিটার তেল কিনেছেন। বাকি তেল তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। সূর্য এন্টারপ্রাইজের ওই রশিদের মাঝখানে নিজ হাতে বাকি তেলের পরিমাণ লিখে বিভিন্ন দাম বসিয়ে দিয়েছেন।

‘গ্রেফতার লায়েকুজ্জামান মনে করেন, যেহেতু বর্তমানে তেলের দাম বাড়তির দিকে, কয়েকদিন পর রমজানে আরও দাম বাড়তে পারে। তাই বাড়তি লাভের আশায় তিনি তেল কিনে মজুত করেন।’

ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, লায়েকুজ্জামানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় তার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডে পেলে তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে অতীতেও এমন কাজ করেছেন কি না কিংবা তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানা যাবে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী নন, ডিলারও নন। প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনি তেল মজুত করেছেন। ৫১২ লিটার তেল মজুত করা ফৌজদারি অপরাধ, এটি সংকট সৃষ্টির অপপ্রয়াস।

৪০ লিটার তেল এক দোকান থেকে কিনেছেন, বাকিগুলো কোথা থেকে কীভাবে সংগ্রহ করেছেন তা জিজ্ঞাসাবাদে স্পষ্ট হওয়া যাবে। প্রাথমিকভাবে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গত ৬ মার্চ থেকে ছয়দিনে লায়েকুজ্জামান বিপুল পরিমাণ তেল মজুত করেছেন জানিয়ে ডিসি বিপ্লব বলেন; ৪০ লিটারের বাইরে বাকি তেল কোথা থেকে সংগ্রহ করেছেন এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করবো।’ কারণ অন্য জায়গা থেকে কিনলে সেটার রশিদ থাকতো।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি মার্কেটের ওই ব্যবসায়ী কেন একজনের কাছে একবার ৪০ লিটার তেল বিক্রি করলেন এ বিষয়ে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করবো। এছাড়া ভোজ্যতেলের এই সংকট সৃষ্টি করতে ব্যবসায়িক পর্যায়ে কেউ মজুতদারি করছে কি না প্রতিনিয়ত তা মনিটরিং করে যাচ্ছি। আমরা যখনই খবর পাবো; অভিযান পরিচালনা করবো।’

‘”জনসাধারণকে কষ্ট দেওয়ার জন্য এ ধরনের মজুতদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি বিপ্লব কুমার সরকার।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
12 March 2022

শঙ্কটে ৫১২ লিটার সয়াবিন তেল সাবেক সরকারি কর্মকর্তার বাসায়

www.channelour.com
12 March 2022

শঙ্কটে ৫১২ লিটার সয়াবিন তেল সাবেক সরকারি কর্মকর্তার বাসায়

www.channelour.com