বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

প্রতিবেদকের নাম / ১১১ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

রিজভী বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ হবে। দল এবং সমমনা দলগুলো এ কর্মসূচিতে রাজপথে অবস্থান করবে।
এক দিনের হরতালের কর্মসূচির পর দুই দিন বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ পালন করবে দলটি।

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ হবে। দল এবং সমমনা দলগুলো এ কর্মসূচিতে রাজপথে অবস্থান করবে।

একই দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের পর এক দিন বিরতি দিয়ে বুধবার সকাল থেকে শুরু হয় বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ। আর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে দলটির ডাকা হরতাল।

বিএনপির অবরোধ-হরতালের এ কর্মসূচি শুরু হয়েছে গত ২৮ অক্টোবরের পর। সরকার পতনের একদফা আন্দোলনে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি। ওই সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতা-কর্মীরা। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের এক কনস্টেবলকে। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন আরও একজন।

এ অবস্থায় সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেন। পরে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। অজ্ঞাত স্থান থেকে রুহুল কবির রিজভী এ কর্মসূচি দেন। বিএনপির অবরোধে একাত্মতা জানায় জামায়াতে ইসলামীও।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By Tanvir Tech
30 November 2023

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

www.channelour.com
30 November 2023

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

www.channelour.com