শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

রাজধানীতে করোনা রোগীদের ৯৮ শতাংশই আক্রান্ত অমিক্রনে

নিজস্ব প্রতিবেদক / ২৬০ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৪:৩১ অপরাহ্ন

রাজধানীতে করোনা রোগীদের মধ্যে ৯৮ শতাংশ অমিক্রন ধরনে (ভেরিয়েন্ট) আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবে রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া গেছে। আজ রোববার বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আইসিডিডিআরবি জানিয়েছে, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি নমুনাতেই অমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেলটা ধরন; শতকরা হিসাবে যা ২ শতাংশ। করোনা রোগীদের মধ্যে অমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ রোগী। বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত হন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি আইসিডিডিআরবি জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছিল, রাজধানীতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশ অমিক্রনে সংক্রমিত। বাকি ৮ শতাংশ ডেলটায় আক্রান্ত।

গত বছরের ৯ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে অমিক্রন শনাক্ত হয়। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অমিক্রনের বিস্তার শুরু।

অমিক্রনের দাপটে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল।

গত ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে।

– প্রথম আলো

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
28 February 2022

রাজধানীতে করোনা রোগীদের ৯৮ শতাংশই আক্রান্ত অমিক্রনে

www.channelour.com
28 February 2022

রাজধানীতে করোনা রোগীদের ৯৮ শতাংশই আক্রান্ত অমিক্রনে

www.channelour.com