বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

মধ্যরাতে টঙ্গীতে যুবদলের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

প্রতিবেদকের নাম / ১২৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৩:৫৮ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলীতে এ মিছিল করেন নেতাকর্মীরা।

জানা যায়, বিএনপির অষ্টম দফা হরতালের সমর্থনে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে চেরাগ আলী এসে শেষ হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, যুবদলের কিছু নেতাকর্মী সড়কে মশাল মিছিল করেছে। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। মিছিলের খবর পেয়ে পুলিশ মহাসড়কে গেলে নেতাকর্মীরা চলে যান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By Tanvir Tech
30 November 2023

মধ্যরাতে টঙ্গীতে যুবদলের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

www.channelour.com
30 November 2023

মধ্যরাতে টঙ্গীতে যুবদলের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

www.channelour.com