রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম / ২১২ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১২:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। কাজেই আমরা বিজয়ী জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। জাতির পিতার এ ভাস্কর্য শুধু একটা ভাস্কর্যই নয় বরং এটা একটা ইতিহাস, আমাদের দেশকে জানার ইতিহাস।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না।

তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছি তা ধরে রেখেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের দিনের শিশুরা আগামী দিনের সৈনিক, তারাই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং বাংলাদেশ পরিচালনা করবে।

সরকারপ্রধান বলেন, দেশের ৯৮ ভাগ শিশু এখন স্কুলে যেতে পারে, গ্রাম পর্যায়ে সেভাবে স্কুল করে দিচ্ছি, বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি যেন কেউ বাদ না যায়। দরিদ্র মা-দের মোবাইল ফোনে সরাসরি বৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। এভাবেই কিন্তু আমরা উদ্বুদ্ধ করছি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাই বড় সম্পদ, যা কেউ ছিনিয়ে নিতে বা চুরি করতে পারবে না। সেই শিক্ষা থাকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধ করা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

10 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

10 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com