শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমে আসবে: মেয়র তাপস

প্রতিবেদকের নাম / ২১৫ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৬:১২ পূর্বাহ্ন

পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সন্ধ্যায় নগর ভবনের ফোয়ারা চত্বরে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সূচনা বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘যানজট নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তার ফলে, ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা যানজট নিরসনের দিকে এগিয়ে যাব।’অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সাংসদ কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন, চাঁদপুর-৪ আসনের সাংসদ মো. শফিকুর রহমান, ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৭ আসনের সাংসদ হাজি সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জ্যেষ্ঠ আইনজীবী মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী, একাত্তর টেলিভিশনের এডিটর ইন চিফ মোজাম্মেল বাবু, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক স্বদেশ রায়, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ ও উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
28 April 2022

পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমে আসবে: মেয়র তাপস

www.channelour.com
28 April 2022

পর্যায়ক্রমে যানজটের তীব্রতা কমে আসবে: মেয়র তাপস

www.channelour.com