শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪

মুক্ত কণ্ঠ ডেস্ক / ১৫৫ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৯৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৯৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ঢাকাতে ৯৬৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৯৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৯৮৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ৫০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৩৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে সাত জন ঢাকাতে এবং ঢাকার বাইরে চার জন মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৫২৮ জন এবং ঢাকার বাইরে ২১৩ জন মারা যান।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৫১ হাজার ২৭২ জন। এরমধ্যে ঢাকাতে ৬৮ হাজার ২৬ জন ও ঢাকার বাইরে ৮৩ হাজার ২৪৬ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৪০ হাজার ৭১৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৩ হাজার ২৯১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ৭৭ হাজার ৪২৪ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৮১৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে চার হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৬০৯ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ছয় শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
11 September 2023

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪

www.channelour.com
11 September 2023

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪

www.channelour.com