শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৩৩৭ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২, ২:২১ অপরাহ্ন

শেরপুর জেলার নালিতাবাড়ী থানার ছামিদুল হকের মেয়ে মোসাম্মদ ছামিরন নেসা। বিগত ৫ বছর পূর্বে একই এলাকার শেরপুরের নালিতাবাড়ী ফজলুর রহমান ফরহাদ(২৭) এর সাথে সুখের সংসার

গড়ার রঙিন স্বপ্নে বিভোর হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।সংসার সুখের করতে কর্মজীবনে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাএলাকায় ভাড়া বাসাতে বসবাস করতেন। সাংসারিক জীবনে উভয়েই

স্যাটার্ন নামক গার্মেন্টস চাকরি করতেন।তাদের সংসারে ফারজানা নামে কন্যা সন্তান রয়েছে, যার বয়স ৪ বছর। ভালোভাবেই অতিবাহিত হচ্ছিল তাদের সংসার।

হঠাৎ সুখের সংসারে যেন নেমে আসে ভয়ংকর অমানিষার নিকষ কালো অন্ধকার। ছামিরন জানতে পারেন তার নিরাপদ আশ্রয় তার স্বামী পূর্বে বিবাহিত ছিলো এবং বর্তমানে সে তার ডিভোর্স

দেয়া পূর্বের স্ত্রীর নিকট যাতায়াত সহ পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করে চলেছে ।এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি সাংসারিক অশান্তি। এমন অবস্থায় ১৬ই মার্চ ২২ ইং তারিখে ফরহাদ শিশু কন্যা

ফারজানাকে গাজীপুর চৌরাস্তা দাদীর কাছে রেখে ছামিরনকে রাতের সুবিধাজনক সময়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ ঘরে রেখে ঠান্ডা মাথায় বাহির দিয়ে ঘর আটকিয়ে পালিয়ে জায় ।

প্রতিবেশীরা দুপুর পর্যন্ত ঘর বন্ধ দেখে ছমিরনের পরিবার ও জিএমপির টঙ্গী পশ্চিম থানায় খবর পাঠায়। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট লিখে লাশ ময়না তদন্তের

জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেলে প্রেরণ করে । এই বিষয় ছমিরন নেছার মায়ের অভিযোগের প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১৮(০৩)২২ ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়।

হত্যা ঘটনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডিজিটাল তথ্য প্রযুক্তির সহায়তায় স্বামী ফরহাদকে ০৭ ঘন্টার মধ্যে শেরপুর জেলা থেকে গ্রেফতার করে। ফজলুর রহমান ফরহাদ হত্যার ঘটনা স্বীকার করে বিজ্ঞ

আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ,
উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাব্বির হোসেন, টঙ্গী পশ্চিম থানা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
19 March 2022

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

www.channelour.com
19 March 2022

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

www.channelour.com