শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

এটিএম বুথে টাকা তোলার সময় ব্যাবসায়িকে গোলা কেটে হত্যা

হাসান মাহমুদঃ গাজীপুর প্রতিনিধি / ২৪২ প্রকাশের সময়
হালনাগাদ সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৯:৪৬ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে মো. শরিফ উল্লাহ (৪৪) নামের একজন টাইলস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আব্দুস সামাদ (৩৮) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আশপাশের লোকজন। এরপর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই ব্যবসায়ী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের মৃত আলীর ছেলে। তিনি উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬ /সি সড়কের ২৪ নম্বর প্লটে টাইলসের ব্যবসা করতেন। গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার আওতাধীন দেওড়া এলাকার ১৮৯ শাহজালাল রোডে স্ত্রী রিয়ানা পারভিন পলি এবং দুই ছেলে শাহ নেওয়াজ স্বাধীন (১২) ও সোয়েব মাহমুদকে (৫) নিয়ে বসবাস করতেন ওই ব্যবসায়ী।ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছিনতাইকারী আব্দুস সামাদ।
গ্রেপ্তার আব্দুস সামাদ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকলী এলাকার আব্দুল হামিদের ছেলে আব্দুস সামাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের মধ্যে ওই ব্যবসায়ীকে এক যুবক ছুরিকাঘাত করেন। পরে তাকে দৌড়ে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে পুলিশ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যবসায়ীর ভাতিজা নুরুল ইসলাম বলেন, স্যানিটারি দোকান বন্ধ করে রাতে বাসায় ফেরার পথে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা হাসপাতালে ছুটে এসে তাঁকে মৃত অবস্থায় পাই।

উত্তরা পশ্চিম থানা সূত্র জানা গেছে, সুরতহাল রিপোর্টে মরদেহের ডান পাশের কানের নিচে গলায় ধারালো অস্ত্রের বড় জখম এবং বাম পাশের কানের নিচে দুটি ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ একজন ছিনতাইকারী। ব্যাংক থেকে তোলা টাকা ছিনতাইয়ের জন্য তাকে আঘাত করেন এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
12 August 2022

এটিএম বুথে টাকা তোলার সময় ব্যাবসায়িকে গোলা কেটে হত্যা

www.channelour.com
12 August 2022

এটিএম বুথে টাকা তোলার সময় ব্যাবসায়িকে গোলা কেটে হত্যা

www.channelour.com