শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

শেখ হাসিনাকে নফল নামাজ পড়তে দেননি জিয়াউর রহমান: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১৮০ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২-এ তার বাবার জন্য দুই রাকাত নফল নামাজ পড়তে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান তাকে নামাজ পড়তে দেননি।”

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।”

শামীম ওসমান বলেন, ‘এ দেশে এখনো যদি রাজাকার, আল শামস, জামায়াতের লোকেরা কথা বলে হুমকি দেয় রাজপথ দখল করার, তাহলে এ স্বাধীনতার দরকার নেই।”

শেখ হাসিনাকে মারার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘শরীরের রক্ত আমাদের এখনো টগবগ করছে। আমি আপনি বেঁচে না থাকলে কিছু হবে না। একটা মানুষকে বেঁচে থাকতে হবে। ওই মহিলাকে নিয়েই ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ যেন জাতির পিতার কন্যাকে বাঁচিয়ে রাখে।”

এসময় তিনি বলেন, ‘আমি জাতির পিতার কন্যার কাছে চিঠি লিখেছি, আমাকে যেন মনোনয়ন না দেওয়া হয়। আমি এমপি হতে চাই না। এমপি না হলে কী হবে?’

বিএনপিকে উদ্দেশ করে এমপি শামীম ওসমান বলেন, ‘মা কইয়া’ গো বলার সময় পাবেন না কিন্তু। নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা কইরেন না। বঙ্গবন্ধু আমার আদর্শের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধুকে অশ্লীল ভাষায় কেউ গালি দিলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সাবেক সভাপতি মতিন মাস্টার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা তানজিম কবির সজিব সজু প্রমুখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
12 September 2023

শেখ হাসিনাকে নফল নামাজ পড়তে দেননি জিয়াউর রহমান: শামীম ওসমান

www.channelour.com
12 September 2023

শেখ হাসিনাকে নফল নামাজ পড়তে দেননি জিয়াউর রহমান: শামীম ওসমান

www.channelour.com