শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

ইউক্রেনে শিবিরে বন্দী বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৩৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:২২ অপরাহ্ন

শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সিএম তোফায়েল সামীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সিলেট রত্ন ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে।

ইউক্রেনের ক্যাম্পে পাঁচ বাংলাদেশি বন্দী অবস্থায় রয়েছেন—এমন তথ্য দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি টুইট করা হয়েছে। টুইটে রাশিয়া দূতাবাস জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করা হয়। এ বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

ইউক্রেনের আর্মি ক্যাম্পে বন্দী বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা ভিডিওতে দেখেছি। আমরা তাঁদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তাঁরা (আটক বাংলাদেশিরা) বক্তব্য দিয়েছেন যে, তাঁদের জোর করে আটকে রেখেছে ইউক্রেন সরকার এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই তথ্যটি আমরা যাচাই-বাছাই করার চেষ্টা করছি।’

আটকে থাকা পাঁচ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে কি না জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত যিনি দায়িত্বে রয়েছেন, তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা (জাহাজে রকেট হামলা) হওয়ার পরপরই আমরা আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি গল্প এসেছিল, বাংলাদেশিদের প্রতি কিছুটা বিরূপ মনোভাব দেখানো হয়েছে। সেখানে ত্বরিত বেগে আমরা কর্মকর্তাদের পাঠিয়েছি, যাতে কাউকে হয়রানি না করতে পারে। এখন পর্যন্ত সেখানে প্রক্রিয়াটি একটু বিরূপ।’

পাঁচ বাংলাদেশিকে নিয়ে ভিডিওটি থেকে জানা যাচ্ছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী ক্যাম্পে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি নাগরিক। রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশির ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ইউক্রেনের অভিবাসী শিবিরটিতে সবার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে বাংলাদেশিরা একটি মোবাইল লুকিয়ে নিজেদের কাছে রাখতে পেরেছেন। রিয়াদুল মালিকের করা ভিডিওতে তাঁকেসহ চার বাংলাদেশিকে দেখা যাচ্ছে। অপরজনকে দরজায় পাহারায় রেখে তাঁরা ভিডিও ধারণ করেছেন। প্রায় ১৫ মাস ধরে ক্যাম্পটিতে বন্দী অবস্থায় রয়েছেন রিয়াদুল মালিক। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাঁরা আটক হন বলে ভিডিওতে জানান রিয়াদুল।

ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি নাবিকদের বিষয়ে জানতে চাইলে; পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে যেসব বাংলাদেশি ছিলেন, যাঁদের তথ্য বাংলাদেশ পেয়েছে, তাঁদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। অনেকেই পোল্যান্ডে এসেছেন। অনেকে রোমানিয়াতে এসেছেন। ২৮ জন নাবিকদের আমরা রোমানিয়াতে নিয়ে এসেছি। ‘শিগগিরই তাঁরা বাংলাদেশে ফিরে আসবেন।’

‘বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে সমন্বয় নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি। ‘ভারত আমাদের সহায়তা করছে।

বাংলাদেশি জাহাজটিতে, আক্রমণের পেছনে কোন পক্ষ থাকতে পারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, জাহাজটিতে কে আক্রমণ করেছিল এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য এখনো নেই। তবে রাশিয়ার রাষ্ট্রদূত এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন কত দিন বন্ধ থাকতে পারে? এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। বিষয়গুলো অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করব।

এই সংকটের প্রভাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সমস্যায় পড়তে পারে কি না এমন প্রশ্নে, আব্দুল মোমেন বলেন, ‘বিষয়গুলোতে আরও বিস্তারিত তথ্য আসবে। দেশের মঙ্গলের জন্য যা করা দরকার, সেটি করা হবে। আগে থেকে কিছু বলা যাবে না।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
05 March 2022

ইউক্রেনে শিবিরে বন্দী বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছ: পররাষ্ট্রমন্ত্রী

www.channelour.com
05 March 2022

ইউক্রেনে শিবিরে বন্দী বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছ: পররাষ্ট্রমন্ত্রী

www.channelour.com