শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

আমরা এখন খুব কঠিন সময়ে বাস করছি” — মির্জা ফখরুল 

বিশেষ প্রতিবেদন / ১৫৩ প্রকাশের সময়
হালনাগাদ সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

ইরানে হামলার ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ব রাজনীতিতে বর্তমানে নৈতিকতার চরম সংকট দেখা দিয়েছে।

সোমবার রাজধানীর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) মিলনায়তনে অধ্যাপক শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিনা কারণে একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, রাষ্ট্রপ্রধানকে হত্যা কিংবা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো—এসব ঘটনা বিশ্বব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরে। তিনি বলেন, “আমরা এখন একটি অস্থির সময়ে বাস করছি।”

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ হিসেবে বর্তমান পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। গত ১৭–১৮ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে উল্লেখ করে তিনি বিশেষভাবে শিক্ষা ব্যবস্থার ক্ষতির কথা তুলে ধরেন।

রাষ্ট্রকে পুনর্গঠন, জনকল্যাণমূলক কাঠামো প্রতিষ্ঠা, ন্যায়ের শাসন ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, এসব লক্ষ্য অর্জনের মধ্য দিয়েই প্রয়াতদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
03 March 2026

আমরা এখন খুব কঠিন সময়ে বাস করছি” — মির্জা ফখরুল 

www.channelour.com
03 March 2026

আমরা এখন খুব কঠিন সময়ে বাস করছি” — মির্জা ফখরুল 

www.channelour.com