আগামীকাল ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনায় প্রথম ধাপে এই কার্যক্রম চালু করা হচ্ছে।
এই কর্মসূচিতে আগে টিকা নেওয়া থাকলেও সব শিশুকে পুনরায় টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্র, স্কুল ও কমিউনিটি সেন্টারে টিকা দেওয়া হবে। অসুস্থ বা জ্বর থাকা শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকার জানায়, আক্রান্তদের বড় অংশই ছোট শিশু হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।