শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

সুবিধাবঞ্চিত শিশুদের সহযাত্রীর পক্ষ থেকে ঈদ উপহার

প্রতিবেদকের নাম / ৪০৬ প্রকাশের সময়
হালনাগাদ সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৬:১৯ অপরাহ্ন

শিশুদের ঈদ মানেই নতুন পোশাকের বাহারি রঙের আলোকচ্ছটায় নিজেকে রাঙিয়ে তোলা। করোনা মহামারী ও বন্যার প্রকোপে সারাদেশে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। দেশের এই দুঃসময়ে সামর্থ্যহীন পরিবারের ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে কিছুটা আনন্দময় করে তুলতে আবারও এগিয়ে এসেছে গাজীপুরের সহযাত্রী ফাউন্ডেশন।

সংগঠনের সদস্যরা গত ঈদের ন্যায় এই ঈদেও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে তারা।

সংগঠনটির পরিচালক শহিদুল ইসলাম বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই উদ্যোমী তরুণদের সহযোগিতায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা দুর্যোগে বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ঈদেও এমন কর্মসূচি ছিল। এরই ধারাবাহিকতায় ঈদের পোষাক বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থদের ঈদ আনন্দে সামিল হওয়ার চেষ্টা করেছি আমরা।

এসময় সংগঠনটির সদস্য সহকারী পরিচালক এফএম জাহিদ, মাহমুদুল হাসান, সারোয়ার আহমেদ, সাব্বির আল সাদেক হাসান সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

হাসান মাহমুদ

গাজীপুর প্রতিনিধি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno

সুবিধাবঞ্চিত শিশুদের সহযাত্রীর পক্ষ থেকে ঈদ উপহার

28 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com

সুবিধাবঞ্চিত শিশুদের সহযাত্রীর পক্ষ থেকে ঈদ উপহার

28 April 2022
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.channelour.com