শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

শিশুদের খেলার জায়গা না দিলে মাঠে ভবন করতে দেওয়া হবে না: রিজওয়ানা হাসান

প্রতিবেদকের নাম / ২১৪ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ১:৫৭ পূর্বাহ্ন

শিশুদের জন্য বিকল্প খেলার মাঠের সন্ধান না দিলে কলাবাগানের মাঠে থানা ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এই মাঠরক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ায় রোববার ১৩ ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখা হয় ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে।

রোববার সকাল ১১টার দিকে এই মা–ছেলেকে ধরে নিয়ে যায় কলাবাগান থানা পুলিশ। খবর পেয়ে দুপুর ২টার দিকে স্কয়ার হাসপাতালের উল্টো দিকের ওই মাঠে যান সৈয়দা রিজওয়ানা হাসানসহ মানবাধিকারকর্মীরা। পরে রাতে স্থানীয়দের সঙ্গে কলাবাগান থানার সামনে অবস্থান নিয়ে মা–ছেলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।

তাঁদের বিক্ষোভের মুখে রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে মুক্তি পান সৈয়দা রত্না ও তাঁর ছেলে। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘শিশুদের জন্য বিকল্প খেলার মাঠের সন্ধান না দিলে ওই মাঠে থানার ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘জনমতের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ রত্না আপা ও তাঁর ছেলেকে যেভাবে ছেড়ে দিয়েছে, তেমনি ওই মাঠে থানার ভবন নির্মাণ থেকে পুলিশ সরে আসবে বলে আমি আশা করছি। ওই এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ একটিই। বিকল্প মাঠের সন্ধান না দিলে সেখানে থানার ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। এজন্য আন্দোলন চলবে।’

এর আগে মাঠ রক্ষার গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা অপরাধী সমাজ চাই না। তাই দেশের প্রতিটি এলাকায় শিশু-কিশোরদের খেলার মাঠ দরকার। মাঠের জায়গায় থানা করে অপরাধ কমানো যাবে না। বেশি করে মাঠ থাকলেই অপরাধ কমবে।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
24 April 2022

শিশুদের খেলার জায়গা না দিলে মাঠে ভবন করতে দেওয়া হবে না: রিজওয়ানা হাসান

www.channelour.com
24 April 2022

শিশুদের খেলার জায়গা না দিলে মাঠে ভবন করতে দেওয়া হবে না: রিজওয়ানা হাসান

www.channelour.com