শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু রবিবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদ যাত্রায় বেশি ভাড়া দিলে সরাসরি পুলিশকে জানান: আইজিপি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুঁজে বের করার অঙ্গীকার আইআরজিসির পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নোটিশ:
দেশব্যাপী সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে Channel Our এ দক্ষ ও উদ্যমী সাংবাদিক নিয়োগ দিচ্ছে।  পদের নাম: স্টাফ রিপোর্টার / জেলা প্রতিনিধি । 📞 যোগাযোগ: [01991313478]

দক্ষিণখান থানার পুলিশের উপর হামলাকারী ৯ জন গ্রেফতার, হ্যান্ডকাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ প্রকাশের সময়
হালনাগাদ সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২, ১:৪৮ অপরাহ্ন

  • রাজধানীর দক্ষিণখান থানার পুলিশ এসল্টের ঘটনায় পুলিশের হ্যান্ডকাপ উদ্ধারসহ ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- লস্কর আলী, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, ঝিনুক, মোসাঃ খুশি ও চম্পা।
গোয়েন্দা মিরপুর জোনাল টিম রবিবার (১৩ মার্চ ২০২২) উত্তরার তুরাগ থানাধীন নলভোগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, গত ১৩/০৩/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২: ৪০ ঘটিকায় দক্ষিণখান থানার একটি আভিযানিক দল দক্ষিণখানের কোটবাড়ী রেলগেইট চেকপোস্ট সংলগ্ন এলাকায় চেকিং কার্যক্রম পরিচালনা করাকালীন গাঁজাসহ মোঃ কামরুল ইসলাম এবং জহিরুল ইসলাম নামের দুইজনকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ৩০-৪০ জন পুলিশের উপর হামলা করে এলোপাথারি ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে পুলিশের হ্যান্ডকাপসহ গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিয়ে যায়। গ্রেফতারকৃতদের অতর্কিত হামলায় আভিযানিক দলের ১ জন এএসআইসহ ৫ জন সদস্য গুরুতর আহত হন। এঘটনায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রুজু হয়।
গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Support By HostLeno
14 March 2022

দক্ষিণখান থানার পুলিশের উপর হামলাকারী ৯ জন গ্রেফতার, হ্যান্ডকাপ উদ্ধার

www.channelour.com
14 March 2022

দক্ষিণখান থানার পুলিশের উপর হামলাকারী ৯ জন গ্রেফতার, হ্যান্ডকাপ উদ্ধার

www.channelour.com