ড. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
প্রতিবেদকের নাম
/ ১৩
প্রকাশের সময়
হালনাগাদ সময়
বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন
ড. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
জয়শঙ্কর তার বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। তিনি আরও উল্লেখ করেন, অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।
এদিকে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনী হরিশও ড. রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং জাতিসংঘ ও বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচিত হওয়ার পর সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি তার সভাপতিত্বের মূল বিষয় হিসেবে ঘোষণা করেন— “আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সকলের জন্য কার্যকর একটি জাতিসংঘ।”
আগামী সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।